জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে 23তম ট্রেনার্স অ‍্যাডভান্সমেন্ট কোর্সের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ স্কাউটস এর পরিচালনা ও ব‍্যবস্থাপনায় 21-24 আগস্ট, 2026 পর্যন্ত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুর-এ 23তম ট্রেনার্স অ‍্যাডভান্সমেন্ট কোর্স উদ্বোধনের মাধ‍্যমে 2026-27 অর্থবছরে প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়েছে।

জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে 23তম ট্রেনার্স অ‍্যাডভান্সমেন্ট কোর্সের উদ্বোধন

সকাল 09:00 – 10:00 টা পর্যন্ত অংশগ্রহণকারীগণের রেজিস্ট্রেশন ও 10:30 মিনিটে পতাকা উত্তোলন ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ‍্যমে কোর্সের কার্যক্রম শুরু হয়।
23তম ট্রেনার্স অ‍্যাডভান্সমেন্ট কোর্সের শুভ উদ্বোধন করেন কোর্স লিডার প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, এলটি, কোষাধ‍্যক্ষ, বাংলাদেশ স্কাউটস ও মহাপরিচালক, মাধ‍্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে 23তম ট্রেনার্স অ‍্যাডভান্সমেন্ট কোর্সের উদ্বোধন

উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুল হক, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস এবং 23তম ট্রেনার্স অ‍্যাডভান্সমেন্ট কোর্সের সম্মানীত প্রশিক্ষকবৃন্দ।
বাংলাদেশ স্কাউটস এর বিভিন্ন অঞ্চল থেকে 37 জন লিডার ট্রেনার ও সহকারী লিডার ট্রেনারসহ উদীয়মান উডব‍্যাজারগ উক্ত কোর্সে অংশগ্রহণ করেছেন।

জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে 23তম ট্রেনার্স অ‍্যাডভান্সমেন্ট কোর্সের উদ্বোধন

আগামী 24 আগস্ট, 2026 সমাপনী অনুষ্ঠানের মাধ‍্যমে 23তম ট্রেনার্স অ‍্যাডভান্সমেন্ট কোর্সের সমাপ্তি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *